মাদরাসার পরিচিতি ও আমাদের সম্পর্কেঃ গ্রামের নাম ভাটি সাভার। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার বৈশিষ্ট্য মন্ডিত নান্দাইল উপজেলার অন্যতম ৩নং নান্দাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা সড়কের পার্শ্বে অর্থাৎ নান্দাইল প্রবেশ করার প্রায় ২ কিঃ মিঃ পশ্চিমে ভাটি সাভার গ্রাম অবস্থিত। এই গ্রামের যাতায়াত ব্যাবস্থা অনেক ভালো।এই গ্রামে বহু খ্যাতিমান মনীষী জন্ম গ্রহণ করেন I আদমশুমারি মতে এই গ্রামের জনসংখ্যা-৪৫১০ জন, এই গ্রামের অধিকাংশ লোক মুসলমান।আর এই মুসলমানদের শিক্ষাব্যবস্থার সূচনা হয় আল্লাহর বাণী- “পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন” (সূরা: আলাক, আয়াত-১)। মসজিদে নববীতে অবস্থিত ‘সুফফা’ হলো ইসলামের প্রথম শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়। রাসূল (সা:) ছিলেন প্রথম শিক্ষক এবং সাহাবিগণ প্রথম ছাত্র। সেখান থেকেই ইসলামী শিক্ষার ইতিহাস শুরু হয়। আর ইলমই হলো আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির প্রথম উপায়। আল্লাহ বলেন,… [ আরও পড়ুন ]
| হিজরি নববর্ষ-১৪৪৮ -শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় |
১৭ জুন, ২০২৬ |
|
| পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মাদরাসা বন্ধ সংক্রান্ত নোটিশ |
২৩ মে, ২০২৬ |
|
| 📢 বিশেষ নোটিশ 📢 |
০৮ ডিসেম্বর, ২০২৫ |
|
| পবিত্র মাহে রমাদান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ |
১৬ নভেম্বর, ২০২৫ |
|
| অফিসিয়াল নোটিশ |
০৮ নভেম্বর, ২০২৫ |
|
| *ছাত্রদের পরীক্ষা-পরবর্তী ছুটির করণীয়* |
০৮ নভেম্বর, ২০২৫ |
প্রতিষ্ঠাতার বাণী সম্মানিত পাঠক, অভিভাবক ও দ্বীনপ্রেমী ভাই-বোন, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। “দুনিয়ার শিক্ষা মানুষকে মানুষ বানায়, আর দ্বীনের শিক্ষা মানুষকে খাঁটি বানায়।” আলহামদু লিল্লাহ! সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তায়ালার যিনি মানবজাতিকে হিদায়াতের জন্য কুরআনুল কারীম দান করেছেন এবং হযরত মুহাম্মদ ﷺ-কে রহমতস্বরূপ পাঠিয়েছেন। দরুদ ও সালাম প্রিয় নবীজীর প্রতি, যিনি আমাদেরকে দ্বীনের পূর্ণাঙ্গ পথ প্রদর্শন করেছেন। একটি স্বপ্ন, একটি দায়িত্ব, আর এক অন্তরাল আকাঙ্ক্ষার নাম—“মদিনাতুল উলূম নাছিমা আক্তার কাওমী মহিলা মাদরাসা”। এই প্রতিষ্ঠান কেবল একটি শিক্ষা কেন্দ্র নয়, এটি এক ইবাদতের কেন্দ্রস্থল, এক দীপ্ত সম্ভাবনার পথ, যেখানে শিশু-কিশোররা বেড়ে উঠছে কুরআন ও সুন্নাহর আলোকে। এই প্রতিষ্ঠানের সূচনা হয়েছিল এক নিঃস্বার্থ দোয়ার মধ্য দিয়ে—“হে আল্লাহ! এমন কিছু রেখে যেতে দাও, যা কিয়ামত পর্যন্ত সাওয়াবের দরজা খোলা রাখবে।” গ্রামের নাম ভাটি সাভার।ময়মনসিংহ জেলার বৈশিষ্ট্য মন্ডিত নান্দাইল উপজেলার অন্যতম ৩নং নান্দাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা সড়কের পার্শ্বে অর্থাৎ নান্দাইল প্রবেশ করার… [ বিস্তারিত ]
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين প্রিয় শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী, অভিভাবক ও শুভানুধ্যায়ীগণ, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ তায়ালার অশেষ অনুগ্রহ ও রহমতে আমাদের প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদ্রাসা”-এর একটি আধুনিক ওয়েবসাইট (www.munaqm.edu.bd) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এ ওয়েবসাইটের উদ্দেশ্য কেবল ডিজিটাল যোগাযোগ নয়; বরং এটি কুরআন ও হাদীসের আলোকে ইসলামী শিক্ষা, আদর্শ ও দাওয়াতি চেতনার একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ (সা.) বলেন: «خيركم من تعلم القرآن وعلمه»“তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।” (বুখারী, হাদীস: ৫০২৭) এই হাদীসের শিক্ষাকে সামনে রেখে আমাদের মাদ্রাসা যুগোপযোগী মাধ্যমে দ্বীনের প্রচার ও ইলমে দীন শিক্ষার লক্ষ্যে ওয়েবসাইট নির্মাণ করেছে, যাতে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহ আমাদের কার্যক্রম জানতে পারে, অংশগ্রহণ করতে… [ বিস্তারিত ]
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ্শাইত্বনির রজীম, বিসমিল্লাহির রহমানির রহীম। সর্বপ্রথম কৃতঞ্জতা জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে দ্বীনি তা'লীম ও তারবিয়াতের মানোন্নয়ন ও সমাজের সর্বত্র প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান পৌছানোর মাধ্যমে সমাজ হতে নিরক্ষরতা ও মূর্খতা দুরীকরণের খিদমত আঞ্জাম দানের সুযোগ প্রদান করেছেন।শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা জাতির উন্নতির সোপান। শিক্ষা জাতিকে মূর্খতার অন্ধকার থেকে আলোর দিকে পথ নির্দেশ করে। শিক্ষা মানুষকে সুন্দর, পরিমার্জিত ও আদর্শ মানুষরূপে গড়ে তুলতে সাহায্য করে। তবে মানব রচিত পাশ্চাত্য শিক্ষাব্যবস্থা কখনো মানব জীবনের সামগ্রিক কল্যাণ বয়ে আনতে পারে না। একমাত্র আল্লাহ প্রদত্ত কুরআন ও নবী করীম (সা.)-এর সুন্নাহ ভিত্তিক ইসলামী শিক্ষা ব্যবস্থাই দুনিয়া ও আখেরাতের প্রকৃত সফলতা ও কামিয়াবী বয়ে আনতে পারে। এ জন্য আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ করে দিয়েছেন। এছাড়াও ইসলামী শিক্ষা হচ্ছে শাশ্বত শিক্ষা। এ শিক্ষাই মানুষকে নৈতিকতার উচ্চাসনে সমাসীন করতে… [ বিস্তারিত ]
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আলহামদুলিল্লাহ!সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে দ্বীনি তা'লীম ও তারবিয়াতের মানোন্নয়ন ও সমাজের সর্বত্র প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান পৌছানোর মাধ্যমে সমাজ হতে নিরক্ষরতা ও মূর্খতা দুরীকরণের খিদমত এবং হিদায়াতও দ্বীনের খেদমতের মতো মহৎ কাজে নিয়োজিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমি বিনম্র হৃদয়ে জানাতে চাই যে, আমার প্রিয়তমা মাতা মোসাম্মাৎ নাছিমা আক্তার এর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবং নারী শিক্ষাকে ইসলামী দৃষ্টিকোণ থেকে আরও বিস্তৃত করতে মদিনাতুল উলূম নাছিমা আক্তার কাওমী মহিলা মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। এটি আমার একান্ত ব্যক্তিগত দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধের প্রকাশ। আমি বিশ্বাস করি, নেক নিয়তে করা এই কাজ কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসেবে আমার মা-বাবার রূহের মাগফিরাতের মাধ্যম হবে, ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা কেবল একজন ছাত্রীকে আলিমা বানিয়ে বিদায় দিতে চাই না; বরং ইসলামের আলোকে গড়া আদর্শ মা, যোগ্য স্ত্রী এবং সমাজ গড়ার যোগ্য রাহবার তৈরি করতে চাই,… [ বিস্তারিত ]
মোট শিক্ষক
মোট শিক্ষার্থী
মোট সদস্য
মোট কর্মচারী
মাদরাসার পরিচিতি ও আমাদের সম্পর্কেঃ গ্রামের নাম ভাটি সাভার। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার বৈশিষ্ট্য মন্ডিত নান্দাইল উপজেলার অন্যতম ৩নং নান্দাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি গ্রাম। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা সড়কের পার্শ্বে অর্থাৎ নান্দাইল প্রবেশ করার প্রায় ২ কিঃ মিঃ পশ্চিমে ভাটি সাভার গ্রাম অবস্থিত। এই গ্রামের যাতায়াত ব্যাবস্থা অনেক ভালো।এই গ্রামে বহু খ্যাতিমান মনীষী জন্ম গ্রহণ করেন I আদমশুমারি মতে এই গ্রামের জনসংখ্যা-৪৫১০ জন, এই গ্রামের অধিকাংশ লোক মুসলমান।আর এই মুসলমানদের শিক্ষাব্যবস্থার সূচনা হয় আল্লাহর বাণী- “পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন” (সূরা: আলাক, আয়াত-১)। মসজিদে নববীতে অবস্থিত ‘সুফফা’ হলো ইসলামের প্রথম শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়। রাসূল (সা:) ছিলেন প্রথম শিক্ষক এবং সাহাবিগণ প্রথম ছাত্র। সেখান থেকেই ইসলামী শিক্ষার ইতিহাস শুরু হয়। আর ইলমই হলো আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির প্রথম উপায়। আল্লাহ বলেন,… [ আরও পড়ুন ]
আজকে
গতকালকে
এই সপ্তাহে
এই মাসে
এই বছরে
সর্বমোট