اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ “পড় তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন।” 📚 সূরা আলাক (৯৬:১)
আপডেট

স্কুল ভিত্তিক নূরানী শিক্ষা প্রকল্প

স্কুল ভিত্তিক নূরানী শিক্ষা প্রকল্প
  • শিশুদের প্রাথমিক পর্যায়ে সহিহ কোরআন শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় কেন্দ্রীক প্রকল্প।

প্রকল্পের পটভূমিঃ-

জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদরাসার অতি নিকটে অবস্থিত ১৪৩ নং ভাটি দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষায় অংশগ্রহণ করলেও, কুরআন শিক্ষা ও ইসলামী মূল্যবোধের সাথে পরিচয়ের সুযোগ থেকে অনেকটাই বঞ্চিত। এই শূন্যতা পূরণের লক্ষ্যে মাদরাসার উদ্যোগে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সম্মতিতে চালু করা হয়েছে এই বিশেষ “স্কুলভিত্তিক নূরানী শিক্ষা প্রকল্প”।

 

প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যঃ

লক্ষ্য ০১: সকল শিক্ষার্থীকে সহীহ্ কুরআন তিলাওয়াতে দক্ষ করে তোলা

লক্ষ্য ০২: নামায, দোয়া ও দৈনন্দিন ইবাদতের সাথে পরিচয় করানো

লক্ষ্য ০৩: ইসলামী শিষ্টাচার, নৈতিকতা ও চারিত্রিক গঠনে সহায়তা করা

লক্ষ্য ০৪: সাধারণ ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে পূর্ণাঙ্গ মানুষ গড়ে তোলা

 

শিক্ষার বিষয়বস্তু ও কার্যক্রমঃ

  • নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা— হরফ চেনা থেকে শুরু করে সহীহ্ তিলাওয়াত পর্যন্ত ধাপে ধাপে শিক্ষাদান
  • ছোট সূরা ও দোয়া মুখস্থ— নামাযের প্রয়োজনীয় সূরা, দোয়া-দরূদ ও কালিমা আয়ত্ত করানো
  • ইসলামী আদব-কায়দা শিক্ষা— সালাম, বড়দের সম্মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নৈতিক আচরণ
  • নামায শিক্ষা কার্যক্রম— ওযু, নামাযের নিয়ম ও প্রাত্যহিক আমল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ
  • ইসলামের মৌলিক আকিদা পরিচয়— শিশুবান্ধব উপায়ে ঈমান, আল্লাহ্ পরিচয় ও নবীজীর জীবনী আলোচনা

 

পরিচালনা পদ্ধতিঃ

প্রকল্পটি সরকারি বিদ্যালয়ের নিয়মিত ক্লাসের আগে বা পরে অথবা সুবিধামতো সময়ে বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালিত হয়। মাদরাসার প্রশিক্ষিত শিক্ষকগণ নূরানী পদ্ধতি অনুসরণ করে পাঠদান করেন।

শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অগ্রগতি মূল্যায়ন এবং অভিভাবকদের সাথে যোগাযোগ রক্ষা করা হয়। প্রতি মাসে ফলাফল পর্যালোচনা ও মাসিক অভিভাবক সমাবেশ আয়োজন করা হয়।

 

প্রকল্পের সুবিধাভোগী ও প্রভাবঃ

  • প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী
  • স্থানীয় মুসলিম পরিবার
  • এলাকার সমাজ ও সংস্কৃতি

 

এই প্রকল্পের মাধ্যমে একটি শিশু একই সাথে আধুনিক সাধারণ শিক্ষা ও ইসলামী জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাচ্ছে — যা তাকে দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফল মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

 

সহযোগিতা ও অংশীদারিত্বঃ

এই প্রকল্প সফলভাবে পরিচালনার জন্য ১৪৩ নং ভাটি দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ, স্থানীয় অভিভাবক সমাজ ও ইউনিয়ন পরিষদের সক্রিয় সহযোগিতা নেওয়া হচ্ছে। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই মহৎ উদ্যোগে অর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ প্রদান বা স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিতে পারেন। আল্লাহ্ তাআলা এই খেদমতকে কবুল করুন।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট