اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ “পড় তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন।” 📚 সূরা আলাক (৯৬:১)
আপডেট

শোকবার্তা

অক্টোবর ১২, ২০২৬

শোকবার্তা 

বিষয়: মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মৌলভী মোঃ জুবেদ আলী সাহেবের ইন্তেকালে শোক প্রকাশ ও মাদরাসা এক দিনের জন্য বন্ধ ঘোষণা।

অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মদিনাতুল উলূম নাছিমা আক্তার কাওমী মহিলা মাদরাসার পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব মৌলভী মোঃ জুবেদ আলী সাহেব গত ২ অক্টোবর ২০২৬ ইং, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সিকেডি ইউরোলজী হাসপাতাল (সেন্টার ফর কিডনি ডিজিজেস ইউরোলজি হসপিটাল), শ্যামলী, ঢাকা-তে চিকিৎসাধীন থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর ইন্তেকালে মাদরাসা পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর মৃত্যুতে আমরা একজন শ্রদ্ধাভাজন অভিভাবক, শিক্ষানুরাগী ও শুভাকাঙ্ক্ষীকে হারিয়েছি। মাদরাসার জমিদাতা, সার্বিক উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমে তাঁর অবদান আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আগামী ৩ অক্টোবর ২০২৬ ইং, শনিবার এক দিন মাদরাসার সকল শ্রেণির পাঠদান ও যাবতীয় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তী কার্যদিবসে যথারীতি মাদরাসার কার্যক্রম চালু হবে।

মাদরাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীর নিকট মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

মহান আল্লাহ তাআলা মরহুমের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন, তাঁর নেক আমলগুলো কবুল করুন, কবরকে নূরে পরিপূর্ণ করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন, ইয়া রাব্বাল আলামিন।

আদেশক্রমে,

পরিচালক
মদিনাতুল উলূম নাছিমা আক্তার কাওমী মহিলা মাদরাসা

ভাটি সাভার, নান্দাইল, ময়মনসিংহ।

 

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট