ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ 🌙 মদিনাতুল উলূম নাছিমা আক্তার কাওমী মহিলা মাদরাসা, ভাটি সাভার, নান্দাইল, ময়মনসিংহ। জান্নাতের পথের সন্ধান পেতে আমাদের সাথে থাকুন 🕌 ওয়েবসাইট ব্রাউজ করার জন্য ধন্যবাদ! 🤲 ٱلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ 🌙 মদিনাতুল উলূম নাছিমা আক্তার কাওমী মহিলা মাদরাসা, ভাটি সাভার, নান্দাইল, ময়মনসিংহ। জান্নাতের পথের সন্ধান পেতে আমাদের সাথে থাকুন 🕌 ওয়েবসাইট ব্রাউজ করার জন্য ধন্যবাদ! 🤲
📢 📢 বিশেষ নোটিশ📢 : আলহামদুলিল্লাহ! আমাদের প্রথম ব্যাচের কৃতি হাফেজ শিক্ষার্থীদের অসামান্য সাফল্যকে সন্মাননা জানাতে জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদরাসা, ভাটি সাভার, নান্দাইল, ময়মনসিংহ-এর পক্ষ থেকে একটি বিশেষ “হিফজ সম্মাননা সনদ, পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল” আয়োজন করা হয়েছে। 🕌 🎓 🎓 “হিফজ সম্মাননা সনদ, পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল” 📅 ০২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) 📍 📍 ভাটি সাভার দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ 🤝 সকলকে আমন্ত্রণ 🙏 দোয়ার দরখাস্ত 📢 বিশেষ নোটিশ: জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদরাসা 🕌 🎓 🎓 “হিফজ সম্মাননা সনদ, পাগড়ি প্রদান ও দোয়া মাহফিল” 📅 📅 ০২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) 📍 স্থান- ভাটি সাভার দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ 🤝 সকলকে আমন্ত্রণ 🙏 দোয়ার দরখাস্ত।
পরিচালক

মুহাম্মদ মোকসিতুর রহমান শিহাব দাঃ বাঃ ( পরিচালক )

  • যোগদান: অক্টোবর ০৯, ২০২৫
  • জন্ম তারিখ: ডিসেম্বর ০৯, ২০০১
  • রক্তের গ্রুপ: O+
  • যোগ্যতা: কম্পিউটার সাইন্স (স্নাতক)
  • ফোন নম্বর: ০১৭১১-১৫১৬৩৪
  • ইমেইল: shihab@jamiatuluthfur.com
  • ঠিকানা: ১১৩৪/১, শিহাব কুঠির, জনতা স্কুল রোড, গাইটাল, কিশোরগঞ্জ-২৩০০
  • পরিচালকের বাণী

    পরিচালকের বাণী

     

    মুহাম্মদ মোকসিতুর রহমান শিহাব 

    পরিচালক, 

    মদিনাতুল উলূম নাছিমা আক্তার কাওমী মহিলা মাদরাসা 

    গ্রাম: ভাটি সাভার, ডাকঘর: হেমগঞ্জ বাজার, 

    উপজেলা: নান্দাইল, জেলা: ময়মনসিংহ 

     

    আলহামদুলিল্লাহ! সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সৃষ্টি করেছেন, হিদায়াত দিয়েছেন এবং দ্বীনের খেদমতের মতো মহৎ কাজে নিয়োজিত হওয়ার সুযোগ করে দিয়েছেন।

     

    আমি বিনম্র হৃদয়ে জানাতে চাই যে, আমার প্রিয়তমা মাতা মোসাম্মাৎ নাছিমা আক্তার এর স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এবং নারী শিক্ষাকে ইসলামী দৃষ্টিকোণ থেকে আরও বিস্তৃত করতে মদিনাতুল উলূম নাছিমা আক্তার কাওমী মহিলা মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। এটি আমার একান্ত ব্যক্তিগত দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধের প্রকাশ। আমি বিশ্বাস করি, নেক নিয়তে করা এই কাজ কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া হিসেবে আমার মা-বাবার রূহের মাগফিরাতের মাধ্যম হবে, ইনশাআল্লাহ।

     

    এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা কেবল একজন ছাত্রীকে আলিমা বানিয়ে বিদায় দিতে চাই না; বরং ইসলামের আলোকে গড়া আদর্শ মা, যোগ্য স্ত্রী এবং সমাজ গড়ার যোগ্য রাহবার তৈরি করতে চাই, যারা নিজেদের জীবনে ইসলাম বাস্তবায়ন করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী চেতনায় গড়ে তুলবে।

     

    আলহামদুলিল্লাহ! সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের, যিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে হিদায়াত, রহমত ও বরকতের দরজা খুলে দেন। 

     

    আমি  এখন পর্যন্ত একজন প্রগতিশীল প্রযুক্তি শিক্ষার্থী । অধ্যয়নরত: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), University of Development Alternative (UODA)  আমার প্রাথমিক শিক্ষা শুরু হয় লাইসিয়াম প্রি-ক্যাটেডস্কুল, নগুয়া কিশোরগঞ্জ এরপর আমি তৃতীয় শ্রেনীতে ভর্তি হই সরকারি আদর্শ শিশু বিদ্যালয়, অতপর ২০১১ সালে পঞ্চম শ্রেণীতে ভর্তি হই ভাটি সাভার দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নান্দাইল, ময়মনসিংহ থেকে যেখানে আমি পিএসসি পরীক্ষায় জিপিএ-৪.৮৬ অর্জন করি। এরপর ভর্তি হই সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষাতে যাথাক্রমে জিপিএ-৪.১৭ ও জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হই। উচ্চমাধ্যমিকে ভর্তি হই সরকারি গুরুদয়াল কলেজ, কিশোরগঞ্জ-এ এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.১৭ অর্জন করি। বর্তমানে আমি অধ্যয়নরত আছি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় University of Development Alternative (UODA)-তে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগে।  

     

    লেখা পড়া এর সাথে সাথে সময়কে ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার উদ্দেশ্যে আম্মুর প্রতিষ্ঠিত মাদরাসা কাজ শুরু করি ।  আমার মনে হলো, এই মহৎ দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা যায় না। বরং এখন সময় এসেছে এমন কিছু করে যাওয়ার, যার সুফল থেকে কিয়ামত পর্যন্ত সওয়াব অর্জন করা সম্ভব। 

     

    তাই আমার জন্মদাত্রী মা, নাছিমা আক্তার এর নামে প্রতিষ্ঠিত হয়েছে “মদিনাতুল উলূম নাছিমা আক্তার কাওমী মহিলা মাদরাসা”।এই প্রতিষ্ঠান শুধু একটি মাদরাসা নয়এটি আমার ভালোবাসা, ইমানী দায়িত্ব এবং আমার মা’র জন্য সদকায়ে জারিয়ার এক ক্ষুদ্র প্রয়াস। আমি জানি, টাকা-পয়সা, দালান-কোঠা, ক্ষমতাএসব কিছুই মৃত্যুর পরে আর আমাদের সাথে থাকবে না। থাকবে কেবল সেই আমল, যা সত্য, নিঃস্বার্থ এবং আল্লাহর রাহে ছিল। তাই আমি সিদ্ধান্ত নিই: আমার পরিশ্রম, আমার জীবনের প্রতিটি বিন্দু সময়, আমি উৎসর্গ করব একটি এমন প্রতিষ্ঠান গড়ার জন্যযেটি একদিন শত শত আল্লাহভীরু, নৈতিক, আদর্শ নাগরিক ও হক্কানী আলেম তৈরি করবে। আমাদের মাদরাসায় শুধু হিফজ বা তালীম নয়শেখানো হয় জীবনের আদর্শ। শিশুদের মধ্যে গড়ে তোলা হয় ইনসাফ, তাকওয়া, বিনয়, ও মানুষের প্রতি দয়াশীলতা। আমরা বিশ্বাস করি, কুরআনের হাফেজ হওয়া মানেই কেবল মুখস্থ নয়হতে হবে জীবনকে কুরআনের আলোয় গড়া এক জীবন্ত দৃষ্টান্ত।

     

    প্রতিষ্ঠান গঠনের শুরু থেকেই নানা প্রতিকূলতা, সীমিত সম্পদ, অসংখ্য বাঁধা-বিপত্তি অতিক্রম করে আমারা এই পথ চলা শুরু করি। আল্লাহর অশেষ কৃপায় আজ এই প্রতিষ্ঠান দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এখানে মক্তব, হিফজুল কুরআন, নাযেরা, আরবি ও ইসলামি স্টাডিজ, এবং শিশুদের চারিত্রিক গঠনমূলক পাঠদান চলমান রয়েছে। আমার ইচ্ছে, এই মাদরাসা হবে এমন এক দ্বীনি নূরের মিনার, যেখান থেকে জাতি পাবে হকপন্থী আলেম, সমাজসেবক, নৈতিকতা-বান মানুষ এবং আল্লাহভীরু নেতৃত্ব। আমি একাগ্রতায় দিনরাত এ মাদরাসার উন্নয়ন ও প্রসারে কাজ করছিকারণ এটি আমার হৃদয়ের অংশ, আমার জীবনের মূল আশা, আমার পরকালীন মুক্তির বাহন। এ জন্য দরকার মান সম্পন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান তথা আধুনিক মাদ্রাসা। যেখানে শিক্ষক, অবিভাবক ও রাষ্ট্র সকলের সার্বিক সহযোগিতায় শিক্ষার পরিবেশ ও মান বজায় থাকবে। বর্তমান সময়ে সমাজের প্রতিটি স্তরে যেভাবে অপরাধ মুলক কর্মকান্ড ছডিয়ে পড়ছে এবং ইসলামের সঠিক আদর্শ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে যা অত্যন্ত কষ্টদায়ক। বিষেশতঃ সমাজের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও নৈতিক অধঃপতন আমাকে প্রচন্ডভাবে ভাবিয়ে তোলে | সমাজের এই অবস্থা দূর করে, ইসলামী সমাজ বিনির্মান একদল দক্ষ আলেমে-দ্বীন ব্যতিত সম্ভব নয়।

     

    বর্তমান সময়ে যখন নারী শিক্ষা একদিকে আধুনিকায়নের নামে ধর্মীয় মূল্যবোধ থেকে বিচ্যুত হচ্ছে, তখন অপরদিকে প্রয়োজন ছিল এমন একটি শিক্ষাব্যবস্থারযেখানে নারীরা দ্বীনি শিক্ষার পাশাপাশি মূল্যবোধ, চরিত্র ও আদর্শিক জ্ঞান অর্জন করতে পারবে। আমাদের এই মাদরাসা সেই শূন্যতা পূরণে এক নিরলস প্রয়াস।

     

    মাদরাসাটি এখনো উন্নয়নের ধারায় রয়েছে। স্থায়ী ভবন নির্মাণ, আবাসিক ব্যবস্থা, লাইব্রেরি, আধুনিক পাঠদানের উপকরণসহ আরও অনেক পরিকল্পনা সামনে রয়েছে। আপনাদের সকলের দোয়া, সহযোগিতা ও ভালবাসা পেলে মাদরাসাটি ভবিষ্যতে একটি আদর্শ, স্বয়ংসম্পূর্ণ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, ইনশাআল্লাহ। আমাদের উদ্দেশ্য হলোশুদ্ধ কুরআন শিক্ষার মাধ্যমে শিশুদের হৃদয়ে আল্লাহভীতি, রাসূলপ্রেম, দেশপ্রেম ও চরিত্র গঠনের বীজ বপন করা। যেন তারা দ্বীন ও দুনিয়ার সফলতার পথে পরিচালিত হয়। আমি কৃতজ্ঞ সকল অভিভাবক, শুভানুধ্যায়ী, শিক্ষক এবং ছাত্রদের প্রতি, যাদের আন্তরিকতা ও সহযোগিতায় আমাদের এ পথচলা সম্ভব হয়েছে। 

     

    পরিশেষে, দোয়া করিআল্লাহ এই প্রতিষ্ঠানকে কবুল করুন, একে বরকতময় করুন, এবং আমার মা’কে নেক হায়াত দিন, কোরআনের খাদেস হিসেবে কবুল করেন, পরহেগার বানান ও জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন।দেশ-বিদেশে অবস্থানরত দ্বীনদার ভাই-বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছিআপনারা আমাদের পাশে থাকুন, দোয়া করুন এবং সম্ভব হলে আর্থিক সহায়তায় এগিয়ে আসুন। আমাদের মেয়েদের দ্বীনি শিক্ষা ও চরিত্র গঠনে সহায়তা করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।আল্লাহ আমাদের সহায় হোন। আমিন। 

     

    وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب

     

    মুহাম্মদ মোকসিতুর রহমান শিহাব 

    পরিচালক 

    মদিনাতুল উলূম নাছিমা আক্তার কাওমী মহিলা মাদরাসা

    shihab@jamiatuluthfur.com

    https://shihab.net.bd

     

     

    হোয়াটসাঅ্যাপ চ্যাট
    মেসেঞ্জার চ্যাট
    লোডিং হচ্ছে...