اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ “পড় তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন।” 📚 সূরা আলাক (৯৬:১)
আপডেট

ভর্তির নিয়মাবলী

ভর্তির নিয়মাবলী

ভর্তি বিজ্ঞপ্তি
জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদ্রাসা, ভাটি সাভার, নান্দাইল, ময়মনসিংহ তে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

ভর্তির নিয়মাবলী

(১) জাতীয় পরিচয়পত্র (বা জন্ম নিবন্ধন সনদ) এর ফটোকপি (নতুন ও পুরাতন সকল শিক্ষার্থীর জন্য)
(২) সদ্য তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজ ছবি
(৩) পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি/ছাড়পত্র (যদি থাকে)
(৪) অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
(৫) শিক্ষার্থীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও শালীন পোশাকে মাদরাসায় উপস্থিত হতে হবে।
(৬) মাদরাসার নিয়ম-কানুন মেনে চলা বাধ্যতামূলক।
(৭) শিক্ষার্থীর স্বাস্থ্য ও চরিত্র সম্পর্কে অভিভাবককে নিশ্চিত হতে হবে।
(৮) সেশন ও ক্লাস রুটিন ভর্তি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

মাদরাসার বিভাগ সমুহঃ

  • মক্তব বিভাগ
  • নূরানী বিভাগ।
  • নাজেরা বিভাগ।
  • হিফজ বিভাগ।
  • ইন্টারন্যাশনাল হেফজ রিভিশন বিভাগ।

হেফজ বিভাগে আমাদের স্বকীয়তা:

(১) মেধা অনুসারে ২ থেকে ৩ বছরের মধ্যে হেফজ সম্পূর্ণ করার চেষ্টা।
(২) হেফজ এর পাশাপাশি প্রাথমিক আরবি বাংলা ও ইংরেজি ভাষার চর্চা।
(৩) দৈনন্দিন এর দোয়া ও প্রয়োজনীয় মাসায়েল শিক্ষা।
(৪) রকমারি প্রোগ্রামের মাধ্যমে ছাত্রদের ভীতি দূর ও মেধা বিকাশ।
(৫) দেশ-বিদেশের বিখ্যাত ক্বারীদের তেলাওয়াত শ্রবণ ও অনুসরণ।
(৬) জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ।
(৭) বিশ্বজয়ী হাফেজ এর মাধ্যমে সরাসরি মশক ও জরুরি হেদায়েত প্রদান।
(৮) হিফজ শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের কে সনদ ও পাগড়ী প্রদান।
(৯) উৎসাহ ও কৌশলের মাধ্যমে পড়া আদায় ও প্রতিভা বিকাশের সর্বোচ্চ চেষ্টা।
(১০) হুফফাজে কেরামের জন্য মানসম্মত সিলেবাস।
(১১) মাসিক পরীক্ষার মাধ্যমে ছাত্রদের পড়াশোনার মান নির্ণয়।
(১২)আরবি,বাংলা,ইংরেজি ও উর্দু হস্তলিপির বিশেষ গুরুত্ব।
(১৩) আরবি,বাংলা ও ইংরেজিতে কথোপকথনের প্রশিক্ষণ।
(১৪) বিভিন্ন সেমিনার ও প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র দের প্রতিভা বিকাশ।
(১৫) নির্দৃষ্ট ওস্তাদের তত্ত্বাবধায়নে কোরআন চর্চার গুরুত্ব।
(১৬) ইলমে নববীর আলোকে জীবন গড়তে দৃঢ় প্রত্যয়ী।
(১৬) ছাত্রদের যথাসাধ্য উন্নত খাবার দিতে আমরা সব সময় আন্তরিক।
(১৭) ছাত্রদের সার্বক্ষণিক নেগরানীর পাশাপাশি যাতে কোনো ছাত্র গুনাহে না জড়ায় তার পূর্ণ ফিকিরে আমরা তৎপর।
(১৭) আমলী মুহাসাবা গ্রহণ।

ভর্তির জন্য উক্ত মাদরাসার মোহতামিম হাফেজ মুফতি হযরত মওেলানা মোঃ তাজুল ইসলাম সাহেবের সঙ্গে যোগাযোগ করার আহবান করা যাচ্ছে। (এতিম, অসচ্ছল মেধাবীদের জন্য রয়েছে বিনা মূশল্য পড়াশুনার ব্যবস্থা)।

যে কোন বিভাগে ভর্তি জন্য যোগাযোগ করুন। মোহতামিম, জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া মাদ্রাসা, ভাটি সাভার, হেমগঞ্জ বাজার, নান্দাইল, ময়মনসিংহ। মোবাইল- 01999-911699, 01611-054666, 01999-911633

নির্দেশিকা লিংক-

ভর্তি ফরম লিংক-

এবং

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট